বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় মার্কেট খোলার সিদ্ধান্ত,দয়া করে ঈদগাহও খুলে দিন : ফেসবুকে নিন্দার ঝড় নতুন করে আরো ৩ জন রোগী শনাক্ত ।

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্করবিবার, ২৪ মে ২০২০, সকাল ৪:২৭ সময় 0241
কুষ্টিয়া ডিসি অফিসের কনফারেন্স কক্ষে জরুরী সভায় উপস্থিত

কুষ্টিয়া ডিসি অফিসের কনফারেন্স কক্ষে জরুরী সভায় উপস্থিত


 কুষ্টিয়া প্রতিনিধি,ওয়াহিদুজ্জামান অর্ক,
 কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, সদর, কুষ্টিয়া-৩ জনাব মোঃ মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্বে ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মোঃ আসলাম হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ, কুষ্টিয়া, সিভিল সার্জন, কুষ্টিয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দৌলতপুর, কুষ্টিয়া, যুগ্ম-পরিচালক, এন,এস,আই, কুষ্টিয়া, তত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, চেম্বার অব কমার্স, কুষ্টিয়ার সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ তথা ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। 
সভায় জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ক্রেতাদের চাহিদা, বিভিন্ন দোকানীর ক্রয় করা মালামাল বিক্রয় না হওয়ায় ব্যপক লসের মুখোমুখি হওয়ায় আগামী ইদ-উল-ফিতর পর্যন্ত দোকান-পাট, বিক্রয় কেন্দ্র, শপিংমলসমুহ স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব প্রতিপালন করে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
সাবধানে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন, অতি-প্রয়োজনীয় না হলে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকুন। শনিবার সকালে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উচ্চপর্যায়ের সিদ্ধান্তে কুষ্টিয়ার শপিংমলসমূহ খুলে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার প্রশাসন দীর্ঘদিন ধরে করোনাপ্রতিরোধে যে শক্তিশালী ভূমিকা পালন করে আসছিল, এ সিদ্ধান্তের ফলে তা বিফলে যাবে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মতামত জানিয়েছেন।
অধ্যাপক আসাদ অনিন্দ লিখেছেন,শেষ ভালোটা পায়ে ঠেলে সব অর্জন ধুলায় মিশিয়ে দিল কুষ্টিয়ার প্রশাসন। ব্যবসায়ীদের অনৈতিক এ দাবি মেনে নেওয়ার মত বোকামী করা ঠিক হয়নি। করোনাপ্রতিরোধে বৈশ্বিক সিদ্ধান্তকে এভাবে উপেক্ষা করা আত্মহত্যার সামিল।
ড. তুহিন লিখেছেন, কুষ্টিয়ার মানুষ আগেও নিয়ন্ত্রন মানে নি। এবারও মানবে না। যারা নিয়ম মেনে ঘরে বসে ‍আছে দোকান খুলে দিয়ে তাদের প্রতি ‍অবিচার করা হলো।
অধ্যাপক রাশেদ হুমায়ূন লিখেছেন, এবার তাহলে ঈদের জামায়াতও উন্মুক্ত করে দেওয়া হোক। ঈদে নামাজ শেষে কোলাকুলি না করতে পারলে সেটাকে কিছুতেই ঈদ মনে হয় না। নতুন কাপড় কেনার জন্য এত সুযোগ করে দিলে দয়া করে ঈদের জামায়াতও খুলে দিন।তুহিন আহমেদ লিখেছেন,
বাহ্ ব্যবসায়ী বাহ্ ,করোনা বেচাকেনার জন্য ধন্যবাদ আপনাদেরকে!

বিষয়- গণমাধ্যম, প্রশাসন, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর